Electrical

Timer Control System

Published: 16 September 2026
Timer Control System

আসসালামু আলাইকুম।
আজ আমরা Timer -এর Wiring, Connection এবং Working Principle সম্পর্কে জানবো।

Industrial Automation এবং Motor Control Circuit-এ Timer একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ Control Device। বিশেষ করে Reverse-Forward এবং Star-Delta Circuit-এর মতো বিভিন্ন Control Circuit-এ Timer ব্যবহার করা হয়।

Motor Delay Start, Automatic ON/OFF, Production Line Timing এবং বিভিন্ন Machine Control ও Protection-এর প্রয়োজনেও Timer ব্যবহার করা হয়।

Timer হলো এমন একটি Time Control Device, যার মাধ্যমে নির্দিষ্ট সময় অনুযায়ী কোনো Electrical Load বা Control Circuit-কে ON অথবা OFF করা যায়।

যেমন, কোনো Motor 5 Second পরে Start করবে, কোনো Pump 10 Minute চলবে অথবা কোনো Conveyor নির্দিষ্ট সময় Delay দিয়ে Start করবে। এসব কাজ Manual Operation-এর পরিবর্তে Timer ব্যবহার করে Automatically করা যায়।

Timer প্রধানত তিন ধরনের হয়ে থাকে:
১. ON Delay Timer
Power Supply দেওয়ার পর নির্দিষ্ট সময় Delay নিয়ে Output ON হয়।

২. OFF Delay Timer
Power Supply বা Control Signal বন্ধ হওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত Output ON থাকে, এরপর OFF হয়।

৩. Cycle Timer
নির্দিষ্ট সময় অনুযায়ী বারবার ON এবং OFF হতে থাকে। Industrial Machine-এ যেখানে কোনো Load বা Process বারবার Run এবং Stop করতে হয়, সেখানে Cycle Timer ব্যবহার করা হয়।

এখন একটি সাধারণ 220V Timer-এর Terminal সম্পর্কে জানা যাক।
সাধারণভাবে Timer-এর Power Input Terminal হলো A1 এবং A2।

A1 এবং A2-তে Timer-এর Operating Voltage দেওয়া হয়।

Output Contact হিসেবে সাধারণত COM, NO এবং NC Terminal থাকে।

COM হলো Common Terminal। এখান থেকে প্রয়োজন অনুযায়ী NO অথবা NC Output নেওয়া হয়।

NO অর্থ Normally Open এবং NC অর্থ Normally Closed।

একটি সাধারণ 220V Timer-এর ক্ষেত্রে Phase A1-এ এবং Neutral A2-এ সংযোগ দেওয়া হয়।

Timer-এর Output Control-এর জন্য Phase COM Terminal-এ দেওয়া হয়। এরপর প্রয়োজন অনুযায়ী NO অথবা NC Terminal থেকে Output নেওয়া হয়।

উদাহরণ হিসেবে যদি Timer-এ 5 Second Delay সেট করা হয়, তাহলে Timer-এ Power দেওয়ার পর নির্ধারিত সময় শেষে Output Contact Change হবে।

ON Delay Timer হলে 5 Second পর NO Contact Close হবে এবং সেই Output ব্যবহার করে Contactor Energize করা যাবে। Contactor চালু হলে Motor Start করতে পারবে।

Timer-এর Terminal Number সব কোম্পানি বা Model-এ একই নাও হতে পারে। কোনো Timer-এ COM, NO, NC লেখা থাকতে পারে, আবার কোনো Timer-এ 1, 11, 2, 10-এর মতো Terminal Number ব্যবহার করা হতে পারে।

তাই Timer Connection করার আগে অবশ্যই সংশ্লিষ্ট Timer-এর গায়ে দেওয়া Wiring Diagram অথবা Manufacturer-এর Manual দেখে সঠিক Terminal চিহ্নিত করতে হবে।

Basic Timer Wiring Circuit দেখা যাক।
এই ধরনের Circuit-এ প্রয়োজনে দুটি Breaker ব্যবহার করা যেতে পারে। একটি Timer Coil বা Control Supply-এর জন্য এবং অন্যটি Output বা Load Control-এর জন্য।

Timer-এর A1 Terminal-এ Phase এবং A2 Terminal-এ Neutral দেওয়া হয়।

Load-এর Neutral সরাসরি Load-এর সঙ্গে সংযোগ করা যেতে পারে। অন্যদিকে Phase Timer-এর COM Terminal-এ দেওয়া হয় এবং COM থেকে NO অথবা NC Contact-এর মাধ্যমে Load বা Contactor Control করা হয়।

যখন Breaker ON করা হয়, Timer-এর Coil Energize হয় এবং Timer-এর সেট করা সময় অনুযায়ী Counting শুরু করে।

নির্ধারিত Delay Time শেষ হলে Timer-এর Output Contact Change হয়।

ON Delay Timer-এর ক্ষেত্রে নির্ধারিত সময় শেষে NC Contact Open হয় এবং NO Contact Close হয়।

এই NO Output ব্যবহার করে Contactor, Relay, Motor অথবা অন্য কোনো Control Device চালু করা যায়।

Timer-এর Time Setting সাধারণত একটি Dial বা Knob-এর মাধ্যমে করা হয়।
Timer-এর Model অনুযায়ী Seconds অথবা Minutes-এর বিভিন্ন Time Range থাকতে পারে। যেমন 1 Second, 10 Seconds, 1 Minute, 10 Minutes বা আরও বেশি।

প্রয়োজন অনুযায়ী Time Range নির্বাচন করে Dial ঘুরিয়ে নির্দিষ্ট Timing Set করা যায়।
Timer-এর সঠিক কাজ নিশ্চিত করার জন্য শুধু Terminal Connection জানলেই হবে না, Timer-এর Function Mode, Time Range, Supply Voltage এবং Output Contact Rating-ও সঠিকভাবে নির্বাচন করতে হবে।

বিশেষ করে Industrial Circuit-এ Timer ব্যবহার করার সময় সংশ্লিষ্ট Model-এর Wiring Diagram এবং Manufacturer-এর Manual অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই Timer Control System পরবর্তীতে Star-Delta, Reverse-Forward এবং বিভিন্ন Motor Control Circuit-এ কীভাবে ব্যবহার করা হয়, সেটি বুঝতে এই Basic Wiring এবং Working Principle জানা খুবই গুরুত্বপূর্ণ।

এভাবেই Timer নির্দিষ্ট সময় অনুযায়ী Electrical Circuit-এর বিভিন্ন অংশকে Automatically Control করতে সাহায্য করে।

Afsar Uddin RaFi Posted by Afsar Uddin RaFi
👍 0  ❤️ 0  😂 0 2 Shares

Comments

No comments yet.